ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতারের আল্টিমেটাম এনসিপি নেতা নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদের মেয়েকে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ধর্ষনের শিকার ভিকটিম ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এসব পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে অপর আসামী গ্রেফতার ও তদন্ত সুষ্ঠু ভাবে এগিয়ে না নিলে রাজপথে কর্মসূচী প্রদানের ঘোষনা দেন তিনি। পরিবারটির পাশে থেকে মামলা পরিচালনাসহ সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।

এসময় এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা উপজেলার নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে তিনি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এর সাথে সাক্ষাত করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

পরে নেতৃবৃন্দ পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের পাংগাশিয়া গ্রামে জুলাই আন্দোলনে নিহত শহীদ জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতারের আল্টিমেটাম এনসিপি নেতা নাহিদ ইসলামের

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫