ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বগুড়া গাবতলীতে পুলিশকে মেরে অবরুদ্ধ, গ্রেপ্তার-৪

(২০মার্চ বৃহস্পতিবার) বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই,এএসআই ও কনষ্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেফতার করেছে ৪জনকে। ১৯ মার্চ বুধবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দি পুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্তকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে ডিউটিরত থানার এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ সংঙ্গীয় ফোর্স ১৯ মার্চ রাতে উল্লেখিত মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী ওই পুলিশদের মারপিট করে ঘরে আটকে রেখে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। সরকারী অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, আটক, আক্রমণ, ভয়ভীতি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেক পুরুষ ও মহিলা বলে থানায় একটি মামলা দায়ের করেন এবং ৪ জনকে গ্রেফতার করে। এরা হলো, মেন্দিপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), আ: ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬) এবং আঃ বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বগুড়া গাবতলীতে পুলিশকে মেরে অবরুদ্ধ, গ্রেপ্তার-৪

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫