ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বকশীগঞ্জে অসহায় বিধবার নামে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে এক অসহায় বিধবা নারীকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিধবা সুজেদা বেগম , সেলিম মিয়া , আনোয়ার মিয়া ও ফুটা মিয়া।
সংবাদ সম্মেলনে সুজেদা বেগম বলেন, বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্য পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আমাকে না জানিয়ে আমার জমির রসুন তুলে নিয়ে যায়। আমি এ বিষয়টি দুলাল মিয়াকে বলতে গেলে গত ১২ মার্চ সকালে দুলাল মিয়া, তার ভাই বাবুল মিয়া, হালিমা বেগম, শিরিনা বেগম আমাকে লাঠিসোঠা দিয়ে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ব্যাপক মারপিট করে। স্থানীয়দের সহযোগিতায় আমার বাড়ির লোকজন আমাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে এই সুযোগে তারা আমার বাড়ির স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আমাকে মারপিট করার ঘটনায় একই গ্রামের তফসর আলীর ছেলে সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন প্রতিবাদ করায় দুলাল মিয়া আমার ও তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের নামে উল্টো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করেন।
আমার স্বামী জীবিত না থাকায় দুলাল মিয়া ও তার লোকজন আমাকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তাই দুলাল মিয়া আমার ও সেলিম মিয়াদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা মিথ্যা মামলা থেকে রেহাই চাই এবং দুলাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বকশীগঞ্জে অসহায় বিধবার নামে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫