ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের টাকা পাচ্ছে ১২০১ পরিবার শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’ ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে মাটি কেটে বিক্রি  নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ সার বিক্রিতে অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদ বন্ধের কড়া নির্দেশ চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বামপন্থী ২ সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন সংগঠন ২টির নেতাকর্মীরা।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ফারহাদুলের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সংগঠন সোহাগী সামিয়া বলেন,
ইসরায়েল বর্বর ভাবে প্রতিনিয়ত ফিলিস্তিনের ছোট শিশু, নারী ও বৃদ্ধাদের উপর হামলা চালাচ্ছে । অনেক ইসলামি রাষ্ট্র আজ চুপ, ফিলিস্তিন ও গাজার পাশে দাড়াচ্ছে না। আমরা বুঝতে পারছি এখানে ভোগ বসাতে চায় আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র। তারা আজ ছোট ছোট কলোনি গঠন করে দখল নিয়ে শোষণ করতে চায়, সেটির একটি অংশ গাজা। শুধু প্রতিবাদ নয় ইজরায়েলের পণ্য বয়কট করতে হবে। আজ দলবল নির্বিশেষে সবাই গাজার পক্ষে দাড়াতে হবে ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুর ইসলাম ইমন বলেন, যেখানে সারা বিশ্ব মানবতার কথা বলে৷ সাম্রাজ্যবাদীদের মুখের বুলিই থাকে মানবতা। জাতিসংঘসহ সকল সংগঠন যেখানে মুখথুবড়ে পড়ে যাই সেটার নাম হলো গাজা। গত ২দিন আগে ইসরায়েল বর্বরভাবে গাজার শিশু,নারী,পুরুষের উপর হামলা করেছে। পিতা মাতা তাদের ছিন্ন-বিছিন্ন বাচ্চাদের নিয়ে হাসপাতালে গেছে, তাও বাচাতে পারেননি তাদের বাচ্চাদের । সবাইকে নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে দাড়াতে হবে এবং একই সাথে ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫