ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

খুলনার কয়রায় গাছ সুরক্ষা কর্মসূচী পালন

খুলনার কয়রায় সড়কের দু’পাশে থাকা গাছে লোহার পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে লোহার পেরেক ঢুকিয়ে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচীর মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব। এই কর্মসূচীর আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

খুলনার কয়রায় গাছ সুরক্ষা কর্মসূচী পালন

আপডেট সময় ০৩:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫