ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

লক্ষ্মীপুরে অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি করায় জরিমানা

গতকাল বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা খাদ্য গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) মালামাল ভর্তি পিকআপ ও অটোরিক্সাটি জব্দ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস ঘটনাস্থলে অভিযান চালায়।
এমন অনিয়ম করায় পণ্যের গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।
জেলা এনএসআই সূত্র জানায়, ইকবাল মাহমুদের যোগসাজশে অবৈধভাবে খাদ্য গুদামে পরিবেশকের মনোনীত ব্যবসায়ীর কাছে মালামাল বিক্রি করা হচ্ছিল। এ সময় ১টি ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ১৮৪ টি ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এছাড়া অপর ট্রাকের ৪০০ টি ডিওর মধ্যে ৫০টি ডিও কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখে। নির্দিষ্ট এলাকায় ট্রাক সেলের মালামাল বিক্রয় না করে তারা অবৈধ পথ অবলম্বন করে। এ ঘটনায় অভিযুক্ত পরিবেশক রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী এমরান হোসেনকে ১৮৪ টি ডিও কার্ডের মূল্য অনুযায়ী ৮৮ হাজার ৪৪ টাকা জরিমানাসহ ডিলারশিপ লাইসেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিসিবি মালামালসহ পিকআপ ও অটোরিক্সা জব্দ করা হয়। এ ঘটনায় পরিবেশককে ডিও কার্ড অনুযায়ী জরিমানা ও তার লাইসেন্স বাতিল করা হয়। গুণগতমান নির্ণয়ে দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

লক্ষ্মীপুরে অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি করায় জরিমানা

আপডেট সময় ১২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫