এক নারী সাংবাদিককে রাজধানীর পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ওসি। ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
কবির হোসেন শান্ত,স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১০:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৬৩৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















