ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

গফরগাঁয়ে মাটিকাটা নিয়ে যুবদলের দুই গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে মেহেদী হাসান রাকিব (২৫) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা প্রতিপক্ষরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নে ত্রিমোহনী পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রাকিব নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামের মজিবর রহমানের ছেলে।

মৃতের বাবা মজিবুর রহমান বলেন, একই ইউনিয়নের সাদুয়া গ্রামের ইয়াসিন, মোফাজ্জল, জিয়া যুবদলের রাজনীতির সাথে জড়িত। আমার ছেলে রাকিবও যুবদল কর্মী। এক দেড় মাস আগে মাটি কাটা নিয়ে ইয়াসিনের সাথে বাগবিতণ্ডা হয় রাকিবের। ইয়াসিন গ্রুপ জোর করে মাটি নিতে চাইলে বাধা দেয় রাকিব। এর জেরে ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সোমবার রাত ১০টার দিকে রাকিবকে ধরে ত্রিমোহনী বাজারের পল্টন মোড় মোন্তাজ মাওলানার দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করে। এ সময় ইয়াসিন গ্রুপের গুলিতে সাবিদ (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়। সাবিদ ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাবিদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

গফরগাঁয়ে মাটিকাটা নিয়ে যুবদলের দুই গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১

আপডেট সময় ০৮:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫