ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি

একাত্তরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি -আমির ডা. তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হইনি, ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি, ১৯৯১ সালেও আমরা স্বৈরাচার বিদায় করেছি, কিন্তু মুলোৎপাটন করতে পারিনি, ২০২৪ এসে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। এবার আমরা ৫ আগস্ট শুধু স্বৈরাচার ফ্যাসিবাদকে শুধু পরাজিত করিনি, তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছিলাম। আমরা যে অর্জন করি, আমরা তা ধরে রাখতে পারি না। আমরা সকলেই আশা করেছিলাম, বাংলাদেশে একটি সত্যিকার পজেটিভ চেঞ্জ আসবে। কিন্তু ইতিমধ্যে আমরা প্রত্যেকেই নিজের দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছি। ক্ষমতার দিকে দৌঁড়ানোর প্রতিযোগিতা আমাদের রাজনীতি হতে পারে না। আমাদের রাজনীতি হতে হবে একটি নৈতিকতা এবং আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্য।
মঙ্গলবার কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি রিসোর্টের কনফারেন্স হলে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী মহানগরের আয়োজনে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এসব কথা করেন।
ডা. তাহের আরও বলেন, রাজনীতি কোন ব্যবসা নয়। রাজনীতিকে ব্যবসা মনে করবেন না। রজনীতি ব্যবসা হতে পারে না। রাজনীতি হচ্ছে একটি সেবা, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। তিনি বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সকল শহীদের সাথে আমাদের বেইমানি করা হবে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেলে সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমানসহ মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল

একাত্তরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি -আমির ডা. তাহের

আপডেট সময় ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫