ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কেন্দুয়ায় উভয় পক্ষের সংঘর্ষে আহত ৭

নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর শহরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৭ জন।
১৭ই মার্চ, সোমবার রাত আনুমানিক ৮ ঘটিকায় তারাবীর নামাজের পূবে পৌর শহরের সাউদ পাড়া মতির মোড়ে এলাকায় এক দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তরুকপাড়া গ্রামের চা বিক্রেতা আ. লতিফের ছেলে রাজু, মাছ বিক্রেতা মিলনের ছেলে রকিসহ কয়েকজন ও এক দোকানের কর্মচারী হৃদয়ের মধ্যে অজ্ঞাত পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যা এক পর্যায়ে টেঙ্গরি ও সাউদপাড়া গ্রাম বনাম তরুকপাড়া গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহৃতহয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের মতির মোড় হতে কলেজ মোড় পর্যন্ত রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য ইটের টুকরো।

সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ। আহতরা হলেন- কুণ্ডলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে গণি মিয়া, টেঙ্গরি গ্রামের রুবেল, আব্দুল আলীর ছেলে ইমরান, আবু মিয়ার ছেলে নূরু, সাউদপাড়ার হেকিম মিয়ার ছেলে জুয়েল (৩৯), সিংহেরগাঁও গ্রামের ছামেদ আলীর ছেলে গোলাপ মিয়া (৩৫) ।

উল্লেখ্য, তরুকপাড়া গ্রামের মৃত আল্লাদ মিয়ার ছেলে রবিউল আউয়ালকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতগণ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কেন্দুয়ায় উভয় পক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০৩:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫