ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৮৩৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শহীদ রফিক-জব্বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে উপস্থিত সবাই মাহে রমজানের পবিত্রতা ও গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং ছাত্রদলের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তারা সবাই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ বিষয়ে শহিদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাকিররল ইসলাম বলেন, “দীর্ঘ স্বৈরচারী শাসনামলে শেখ হাসিনার দমন-পীড়নের কারণে আমাদের হলের অনেক সাবেক নেতৃবৃন্দ তাদের প্রিয় হলে থাকতে পারেননি। কিন্তু আজ দীর্ঘদিন পর তারা স্বাধীনভাবে হলে এসে আমাদের সঙ্গে ইফতার করতে পেরেছেন, যা আমাদের আন্দোলন-সংগ্রামের সফলতার প্রতিফলন। আমরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫