ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গলে সরকারি জমি পুনরুদ্ধার

মৌলভীবাজারেের শ্রীমঙ্গলে উপজেলা সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমা‌নিক মূল‌্য আড়াই কো‌টি টাকা ।

রোববার (১৬ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (কানুনগো অ: দা:) মো. জসিম উদ্দিন, ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুস শহীদহ উপজেলা ভূমি অফিসের অন্যান্যরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ মৌজার ১ নং খাস খ‌তিয়া‌নের ২৭ নং দা‌গের ১.৯৯ একর ভূ‌মি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে আনারসসহ বিভিন্ন চাষাবাদ করে ভোগ করছিলেন। আজ দুপুরে অবৈধ দখল থেকে এসব জমি উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত ভূ‌মির আনুমা‌নিক মূল‌্য আড়াই কো‌টি টাকা ।

শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন স্যারের নির্দেশে আমরা রোববার দুপুরে উপজেলার সদর ইউ‌নিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় অভিযান পরিচালনা করে ১.৯৯ একর ভূ‌মি উদ্ধার করি। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় আড়াই কোটি টাকা। এর আগেও আমরা বিভিন্ন এলাকা থেকে সরকারি খাস জমি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করেছি এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীমঙ্গলে সরকারি জমি পুনরুদ্ধার

আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫