ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টার সাথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি উপাচার্যের সাক্ষাৎ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি) আজ নবনিযুক্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সাম্প্রতিক দাবি এবং চট্টগ্রামের হামিদচরে স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য আশরাফুল হক চৌধুরী শিক্ষা উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিষয়ে অবহিত করেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (ড. চৌধুরী রফিকুল আবরার) বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে হামিদচরে স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে তাঁর আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
তিনি বলেন, দেশের সমুদ্র খাতের টেকসই উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গঠন, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টার সাথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি উপাচার্যের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫