ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খুলনার কয়রার শাকবাড়ীয়া নদীর চরে হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের শাকবাড়ীয়া নদীর চরে ১৩০ কেজি হরিণের মাংস ফেলে পালিয়েছে শিকারীরা। সুন্দরবন হতে হরিণ শিকার করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসলে যৌথ অভিযানে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।

গত ১৬ মার্চ রবিবার দিবাগত রাত ১২টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ীর সদস্যরা, আংটিহারা কোস্টগার্ড ও আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করে। খাশিটানা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল জানান, সুন্দরবন হতে একদল হরিণ শিকারীরা হরিণের মাংস লোকালয়ে নিয়ে আসে বিক্রির জন্য। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটি জানতে পেরে অভিযানে যাই। এ সময় অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা শাকবাড়ীয়া নদীর চরে মাংসগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করে টহল ফাঁড়ীতে নিয়ে আসা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস ১৭ মার্চ সোমবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খুলনার কয়রার শাকবাড়ীয়া নদীর চরে হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

আপডেট সময় ০২:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫