১৬ মার্চ রবিবার আরাফাত রহমান কোকো ‘র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেশব্যপী জাতীয় ক্বেরাত প্রতিযোগীতা বগুড়ার গাবতলী দাঁড়াইল বাজার জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে রোববার (১৬ মার্চ) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী থানা বিএনপির সদস্য, সাবেক পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, গাবতলী আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত ক্কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক ছিলেন শায়খ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
এবং আরো উপস্থিত ছিলেন শায়েখ আল্লামা মুক্তি আতাউল্লা নিজামী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামিল মাদ্রাসা বগুড়া।
এছাড়া অন্যান্য আলেমগণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
উক্ত প্রতিযোগিতায় মোট ১৯ জন প্রতিযোগী বিজয়ী হয়। তাদের মধ্যে প্রথম স্থান অধীকারী পায়েছেনন ৫০ হাজার , ২য় স্থান অধীকারী ৪০হাজার, ৩য় স্থানঅধীকারী ৩০ হাজার, ৪র্থ স্থান অধীকারী ২০ হাজার টাকা, ৫ম স্থান অধীকারী ১০ টাকা টাকা সন্মানী পেয়েছেন। এবং বাকি ১৪ জন সহ সবাই ক্রেস্ট এবং উপহার সমগ্রহী পেয়েছেন। উক্ত ক্বেরাত প্রতিযোগিতা তিন রাউন্ডে ১০০ নাম্বারের মধ্যে সর্বচ্চো নাম্বার পেয়ে প্রথম ৫জন বিজয়ীরা হলেনঃ প্রথম স্থানঃ আবুল বাশার , পিতাঃ ইউসুব আলী প্রাপ্ত নাম্বারঃ ৯০, ২য় স্থানঃ ফাহাদ হোসেন, পিতাঃ আতিয়ার প্রাপ্ত নাম্বারঃ৮৯.৭৫, ৩য় স্থানঃ রাজিন সালেহ, পিতাঃ ইদ্রিস আলী, প্রাপ্ত নাম্বারঃ ৮৮, ৪র্থ স্থানঃ রাশেদুল ইসলাম, পিতাঃ শাহজাহান, প্রাপ্ত নাম্বারঃ ৮৭, পঞ্চম স্থানঃ আব্দুল্লাহ আল নাঈম, পিতা রুহুল আমিন , প্রাপ্ত নাম্বারঃ৮৬। সারাদেশ থেকে কয়েকশত প্রতিযোগী ক্বেরাত প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। এসময় গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু, সাবেক সভাপতি ডাঃ ছাবেদ আলী, পৌর বিএনপির সহসভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, মহিলা ককলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, শ্যামল তরফদার, যুবদলনেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, ছনি, ছাত্র দলনেতা আব্দুল গনি, আব্দুল ওহাব, কামাল, রাহী, শ্রমিকদলনেতা শফিকুল ইসলাম, আনিছার রহমান, জুয়েল, প্রতিযোগী হাফেজ ক্বারী ফাহাদ হোসেন। ক্কেরাত প্রতিযোগীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সহ বিচারকগণ এবং পৌর বিএনপির নেতা কর্মী গণ। শতশত মানুষের অংশগ্রহন ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া 























