ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোহনগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মিথ্যা তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কৃত মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মোহনগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বি.এন.পিসহ জাতীয়তাবাদী সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ১৬ই মার্চ, রোববার বেলা ১১ ঘটিকায় পৌরসভা কার্যালয়ের এ সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বি.এন.পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পি’র আহবায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বি.এন.পি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন তালুকদার জীবন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, পৌর ছাত্র দলের আহবায়ক নাজমুস সাদী চৌধুরী অপু প্রমুখ।

বক্তারা বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কতটুকু সঠিক তা পুনরায় যাচাই করে দেখে খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। খোকন দলের দুর্দিনের একজন ত্যাগী যুবনেতা। তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে আনার দাবি জানান

খোকন জাতীয়তাবাদী পরিবারের একজন পরিক্ষিত ও ত্যাগী জিয়ার সৈনিক। গত ১৭ বছরে সে অনেক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে।
এখন দলে অনুপ্রবেশকারী আওয়ামী দালাল জসিম উদ্দিন এর  মিথ্যা অভিযোগে খোকনের প্রতি অবিচার করা ঠিক হবে না। এ বহিষ্কারাদেশ অবিলম্বে তুলে না নিলে মোহনগঞ্জ যুবদল আরও কঠিন কর্মসূচি পালন করতে প্রস্তুত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মোহনগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫