ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বান্দরবানে শুরু হলো সাংগ্ৰাই ক্রিকেট টুর্নামেন্ট

শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাই ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫।

আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা এর সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী।

এসময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু,সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং), টুর্ণামেন্ট আহবায়ক মং মং সি, মিডিয়া আহবায়ক কি কি উ মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো.রায়হান কাজেমী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোন বিকল্প নেই। এসময় তিনি উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনার জন্য আহবান জানান।

এবারের টুর্ণামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে আর উদ্বোধনী খেলায় বান্দরবান বিশ্ববিদ্যালয় বনাম জাদিতং যুব সংঘ এবং টুয়ান্টি নাইন বয়েজ ক্লাব বনাম কো ফো কো য়ু ক্রিকেট ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতামুলক ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে রাজারমাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছস্বিত। আগামী ৩০ মার্চ সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত: প্রতিবছর বান্দরবানে মারমা সম্প্রদায়ের উৎসব উদযাপন পরিষদ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে ক্রিকেট,ভলিবল,ফুটবল,হ্যান্ডবলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ী ও রানার্স আপ দলকে বিভিন্ন ধরণের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে উজ্বীবিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বান্দরবানে শুরু হলো সাংগ্ৰাই ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫