ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

সফলভাবে অনুষ্ঠিত হলো ব্রুডা আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল ২০২৫

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ১৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও English Public Speaking প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের শিরিন আক্তার শিলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। অর্থনীতি বিভাগের জারিন শাইমা প্রথম রানারআপ এবং পরিসংখ্যান বিভাগের আরিফা নওশিন দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে, English Public Speaking প্রতিযোগিতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের হামিম রাফিদ ইবনে হাসান চ্যাম্পিয়ন হন। অর্থনীতি বিভাগের সিনথিয়া আফরিন মৌ প্রথম রানারআপ এবং অর্থনীতি বিভাগের আলফার জাহান ও ইংরেজি বিভাগের মাহবুবা আফরোজ যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।

অনুষ্ঠান সম্পর্কে ব্রুডার সভাপতি সায়মাতুজজাহান মুন বলেন,
“নবীন শিক্ষার্থীদের মাঝে যুক্তিবাদী চিন্তাভাবনা এবং জনসমক্ষে নিজের মত প্রকাশের দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, বিতর্কচর্চার মাধ্যমে তারা নিজেদের চিন্তার জগৎকে আরও সমৃদ্ধ করুক। ভবিষ্যতেও ব্রুডা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং অতিথিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

সফলভাবে অনুষ্ঠিত হলো ব্রুডা আয়োজিত নবীনবরণ ও ইফতার মাহফিল ২০২৫

আপডেট সময় ১১:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫