ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত মেনে নিবে না ছাত্র-জনতা -ইঞ্জিনিয়ার ইশরাক

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের ইফতার ও দোয়ার মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে তা ছাত্র-জনতা মানবেনা। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নিয়ে কেউ কেউ তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র লিপ্ত আছে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে সেদিন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও বহুদলীয় রাজনীতির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছেন। বহুদলীয় রাজনীতির সুযোগ দিয়ে যে সংস্কার করেছেন তার চেয়ে বড় সংস্কার আর কখনো হয়নি।
জুলাই আগষ্টের গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি সমবেত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন কঠিন হবে। এজন্য তাদেরকে জনগণের চাহিদা ও প্রত্যাশার পক্ষে কাজ করতে হবে। গতানুগতিক রাজনীতি থেকে ছাত্রদের বেরিয়ে আসতে হবে। এদেশে মেধা ভিত্তিক রাহনীতি কায়েম করার আহবান জানান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান। জেলা বিএনপির নেতৃবৃন্দ মাহফিলে বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত মেনে নিবে না ছাত্র-জনতা -ইঞ্জিনিয়ার ইশরাক

আপডেট সময় ১১:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫