১৪ই মার্চ ২০২৫ শুক্রবার সন্ধ্যায় কর্ণপুর জুম্বা পাড়া মসজিদ ও মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম সাহেব জনাব কবির হোসেন। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি জনাব আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন আকন্দ সাহেবের অনুপস্থিতিতে সাবেক সভাপতি জনাব মোঃ জামাল উদ্দিন আকন্দ। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ছিলেন আকন্দ পরিবারের পক্ষে জনাব মোঃ কবির হোসেন আকন্দ, জনাব মোঃ সাখাওয়াত হোসেন আকন্দ, জনাব মোঃ আওলাদ হোসেন আকন্দ,জনাব মোঃ কামরুল হোসেন আকন্দ ও জনাব মোঃ মামুন আকন্দ। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজউদ্দিন মোড়ল, জনাব মোঃ আবুল কাসেম আকন্দ, ফুল মিয়া আকন্দ, জনাব মোঃ সিরাজ উদ্দিন আকন্দ, জনাব মোঃ ফারুক মাস্টার মোল্লা, জনাব মোঃ জাকির মাস্টার, জনাব মোঃ মোজাম্মেল হক আকন্দ সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ। ইফতার পূর্ববর্তী সময়ে মোনাজাতে দেশ ও জাতিসহ মহল্লার সকল জীবিত ও কবরবাসীদের জন্য দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম ::
কর্নপুর জুম্বা পাড়া মসজিদ মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- ৭০৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















