ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গাজীপুরের কাশিমপুরে স্বপ্ন সুপার মার্কেটের ৫৯৯ নং শাখার শুভ উদ্বোধন

গাজীপুরের কাশিমপুর ৪ নং ওয়ার্ডের সারদা গঞ্জ সুলতান মার্কেট এলাকায় অবস্থিত সামাদ মার্কেটে স্বপ্ন সুপার মার্কেটের ৫৯৯ নং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ১৪ই মার্চ বাদ আসর ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজী মোস্তফা মিয়া, যিনি ৪ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়, যা রমজান মাসের পবিত্রতা ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।

স্বপ্ন সুপার মার্কেটের এই নতুন শাখা স্থানীয় জনগণের জন্য আরও বেশি সুবিধা ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন যে, এই মার্কেট এলাকাবাসীর দৈনন্দিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোস্তফা মিয়া বলেন, এই এলাকায় এমন একটা সুপার মার্কেট দীর্ঘদিন থেকে আমরা চাচ্ছিলাম এখানে চালু হোক। আমরা ৫৯৯ তম স্বপ্ন সুপার মার্কেট এই এলাকায় উদ্বোধন করতে পেরেছি। এলাকাবাসীকে বলব এখানে হরেক রকমের কোয়ালিটি সম্পূর্ণ মালামাল ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়, আপনারা এখান থেকেই কেনাকাটা করবেন। স্বপ্নর সমৃদ্ধির উত্তর উত্তর বৃদ্ধির কামনা করছি “এই মার্কেট স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমরা এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বপ্ন সুপার মার্কেটের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

স্থানীয় বাসিন্দারা নতুন মার্কেটের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন এবং এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা প্রকাশ করেছেন।

স্বপ্ন সুপার মার্কেটের ৫৯৯ নং শাখার উদ্বোধন গাজীপুরের কাশিমপুর এলাকায় নতুন একটি বাণিজ্যিক অধ্যায়ের সূচনা করেছে, যা স্থানীয় অর্থনীতি ও সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গাজীপুরের কাশিমপুরে স্বপ্ন সুপার মার্কেটের ৫৯৯ নং শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫