লংগদু উপজেলার স্থানীয় পশ্চিম বাইট্টা পাড়াতে নির্মিতব্য ওয়ামী (ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ) কর্তৃক মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
১৪ ফ্রেবুয়ারি শুক্রবার দুপুর ২ ঘটিকায় রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামী মসজিদ কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভপতিত্বে ওয়ামী লংগদু উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল জব্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার রাঙ্গামাটি চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামী বাংলাদেশ কান্ট্রিডিরেক্টর এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এবং ইসলামিক সেন্টারের নির্বাহী সদস্য এডভোকেট মোঃ হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ নুরুল করিম, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, শিহাব উদ্দীন, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, খ ম মতিউর রহমান, মোঃ মঞ্জুরুল হক, রাবেতা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদ, মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট মোখতার আহম্মেদ বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে নাজুক। বিশেষ করে ইসলামী শিক্ষার দিক থেকে অনেকাংশে সুবিধা বঞ্চিত। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে, ইসলামী শিক্ষার মানোন্নয়নে ওয়ামী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। লংগদুতেও ওয়ামী বিভিন্ন স্থানে মসজিদ করেছে। পশ্চিম বাইট্টা পাড়াতেও কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। এখানে ভবিষ্যতে ইয়াতিমখানা, স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত করা হবে। এ ছাড়াও তিনি বলেন,ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, মাদ্রাসা ও ইমামের বাসভবন। সাথে বেশ কিছু প্রকল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠা করা হবে।
পরে নির্মিতব্য ওয়ামী মসজিদ কমপ্লেক্স ভবনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি ইসলামীক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ।
মঞ্জুরুল ইসলাম লংগদু, রাঙামাটি প্রতিনিধি 



















