ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

“Animal Husbandry for Food Security and Sustainable Development” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে দিবসটি উদযাপনের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এক র‍্যালী উদ্বোধন করেন এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। র‍্যালিটি এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিউ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে অনুষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দুপুর ৩টায় অনুষদের অডিটোরিয়ামে ‘Discussion and Scientific Seminar’ শীর্ষক আলোচনা সভা, ফ্রেশার্স রিসেপশন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AHSA) সভাপতি প্রফেসর ড. এম. এইচ. কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, AHSA র ভিপি, জিএসসহ ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবদুল্লাহ হিল কাফি ও আফরিন জাহান মুন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার। তিনি “Animal Husbandry for Food Security and Sustainable Development” শীর্ষক প্রেজেন্টেশনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এনিম্যাল হাজবেন্ড্রির অবদান, পুষ্টি ও প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিষয় তুলে ধরেন। এছাড়া খাদ্য নিরাপত্তা ও প্রাণীজ আমিষের ভবিষ্যৎ চাহিদা পূরণে বিভিন্ন কার্যকর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “এএইচ ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘Animal Husbandry for Food Security and Sustainable Development’ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিনটিকে সফলভাবে উদযাপন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশাবাদী, ভবিষ্যতে আমরা এই দিনটিকে আরও জাকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারব।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম. এইচ. কাওসার বলেন, “প্রথমেই স্পনসরসহ আজকের অনুষ্ঠান সফল হওয়ার পিছনে যেসব ছাত্র-শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এনিম্যাল হাজবেন্ড্রির উত্তরোত্তর উন্নতি কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫