ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

শিশু আছিয়ার গায়েবানা জানাজা পড়লেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

মাগুরায় নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু আছিয়া (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে তার জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আজ (১৩ মার্চ) বিকেলে কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজার আয়োজন করেন।

জানাজায় অংশ নেন কলেজের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষকরা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ৫ মার্চ মাগুরার মহম্মদপুর উপজেলায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আছিয়া। গুরুতর আহত অবস্থায় ৬ মার্চ সকালে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ৮ মার্চ সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনার পর থেকে দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো আছিয়ার লাশ দেখতে চাই না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” ঢাকা কলেজ শিক্ষার্থীদের এই প্রতিবাদ এবং গায়েবানা জানাজা সমাজের সবাইকে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন হতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

শিশু আছিয়ার গায়েবানা জানাজা পড়লেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫