ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘উপজেলাভিত্তিক কেরাত প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে শহরের ভানুগাছ রোডের মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুর রব, মো. মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিরা।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ তিন হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দুই ও তৃতীয় স্থান অর্জনকারীকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬ জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় চল্লিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫