ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেরপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম।
সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের ডিসিজ কন্টোল ডা. মো. আহসানুল হাবিব হিমেল।
এসময় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে একযোগে সারাদেশের সাথে শেরপুর জেলায় ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ওই দিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ মানুষের শরীরে খুবই প্রয়োজন। ভিটামিন ‘এ’ এছাড়াও প্রতিটি মানুষের শরীরে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রয়োজন রয়েছে। তার মধ্যে ভিটামিন ‘এ’ প্রাণিজ ও উদ্ভিজ থেকে পাওয়া যায়। পাশাপাশি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ‘এ’। ভিটামিন ‘এ’ অভাবে অনেক শিশু রাতকানা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এবছর শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেরপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ১৩৪৯টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারি, এফডব্লিউএ সহ মোট ৬৩৫ জন কাজ করবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ নোমান, হানরুন রশীদ হারুন, শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫