ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামের হামিদ চরে নির্মাণাধীন ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রতিনিধি দল। উপাচার্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত ও নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি, আগামী বছরের জুন মাসের মধ্যেই কাজ শেষ হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এখানে শিক্ষাকার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রতিনিধি মো. রাহাদ আলী সরকার জানান, “দীর্ঘদিন ধরে ক্যাম্পাস নির্মাণকাজ ধীরগতিতে চললেও গত ছয় মাসে তা দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ চলমান রয়েছে। এই ক্যাম্পাস সম্পূর্ণরূপে চালু হলে এটি কর্ণফুলী নদীর তীরে দেশের অন্যতম আকর্ষণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।”
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে বর্তমানে অবকাঠামোগত নির্মাণে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হলে এটি হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন মেরিটাইম শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা সমুদ্রভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য

আপডেট সময় ১২:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫