ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের মালিকানাধীন ইটভাটাসহ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরে বুলডোজার নিয়ে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায় এমজেএ-২ ব্রিকসে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

গত ২৬ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অবৈধ ইটভাটা বন্ধ করতে দুই দফায় পত্র পাঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। সেখানে বলা হয় বৈধ কাগজপত্র না থাকায় এমজেএ -২ ব্রিকস কালো তালিকা ভুক্ত হয়েছে, যা দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে ইট তৈরি ও বিক্রি অব্যাহত রাখা হয়। যা প্রশাসনের দৃষ্টিগোচর হলে, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দুইজন নির্বাহী ম্যাজেস্ট্রেট নিয়ে ওই ভাটায় অভিযান চালায়। এ সময় ভাটার কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন তারা। ‌পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পর থেকে প্রশাসন এ ভাটা গুড়িয়ে দিতে নড়েচড়ে বসে। বুধবার দুপুরে ইউএনও সিফাত আনোয়ার তুমপা’র নেতৃত্বে যৌথ বাহিনী বুলডোজার দিয়ে অবৈধ এমজেএ-২ ব্রিকস গুড়িয়ে দেয়।
একই দিনে একই এলাকার বিবিএমসি ব্রিকস নামের আরও একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। এসময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এ.কে.এম ফজলল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন চন্দ্র, পরিদর্শক গোলাম মোহাম্মদ আসিফ রহমান, কারীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলামসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় প্রায় ৩৫ বছর ধরে একনামে পাশাপাশি দুটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের সঙ্গেও আঁতাত করে অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন বিএনপির এই নেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট সময় ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫