ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

জামালপুরে ইফতার কম পড়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে।

কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

জামালপুরে ইফতার কম পড়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

আপডেট সময় ১০:৫৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫