কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের ২০২৪/২০২৫ সেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ মার্চ দুপুরে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা হল রুমে উপজেলার ইউনিয়নের ১৪টি যুব সংগঠনের ২ জন করে মোট ২৪টি ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে উপজেলা ভিত্তিক ইয়ুথ প্লাটফর্মের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ২০২৫- ২৬ দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে সর্বাধিক ভোট পেয়ে বামনডাঙ্গা যুব সংগঠনের সভাপতি মোঃ তুহিন প্রধান সভাপতি ও সন্তোষপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ অনন্যা খাতুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব ময়দান আলী, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর তহমিনা বেগম, মানবি রায় নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থার প্রিয় সাংবাদিক মিজানুর রহমান মিন্টু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি 























