ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

লামায় ইটভাটা গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগরে পরিবেশ সুরক্ষায় অব্যাহত অভিযানে একটি ড্রাম চিমনির ইটভাটা গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

১২ মার্চ বুধবার লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়ন সীমান্তে নজিরাম পাড়ায় অবস্থিত অবৈধভাবে গড়ে তোলা SBM নামক একটি ইটভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।

ভ্রাম্যমাণ আদালত SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তন ও ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে এক লক্ষ টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় ৫৪০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এ সময় পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে দেয়া ও স্কেভটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, পুলিশ প্রশাসন, ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে, বলে জানান, প্রশাসন ও পরিবেশে অধিদপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

লামায় ইটভাটা গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৭:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫