লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহান শরীফকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ দৈনিক আমাদের মাতৃভূমিকে এ তথ্য জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাইয়ের ২৯ তারিখ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন শিক্ষক সোবহান শরীফ। গত আট মাস ধরে তিনি ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ না করলে হলে থাকতে দিতেন না সোবহান শরীফ। সময়ে-অসময়ে মেয়েদের উত্ত্যক্ত করতেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে। তাঁকে আটকের খবর পেয়ে রাতে থানায় জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। এ সময়, তাকে ছেড়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা
-
জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর - আপডেট সময় ০২:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- ৭৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























