ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে নূর ট্রেডার্সকে জরিমানা

কুমিল্লা  জেলায় আজ খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(১০ মার্চ) বিকাল সাড়ে চারটায় জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই- এর অভিযানে নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।  বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্ত।  এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক আরিফ উদ্দিন (মেট্রোলজি) প্রমুখ। কুমিল্লায় বিএসটিআই- এর উপ-পরিচালক কে এম হানিফ জানান, জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় অবস্থিত নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ পণ্য মোড়কজাত এবং বিক্রয়-বিতরণ করছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।  তিনি জানান, খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে নূর ট্রেডার্সকে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে নূর ট্রেডার্সকে জরিমানা

আপডেট সময় ০২:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫