দেশব্যাপি ধর্ষন,খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল ( সোমবার) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জের বিভিন্ন ক্যাম্পাসে ও রাজপথে মানব বন্ধন করেছে কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ সাধারন জনগন। মানববন্ধনে অংশ নেয় কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ,কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজ ও ঈশাঁখা ইন্টারনেশনাল ইউনিভার্সিটি সহ আরো বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে ” আমার বোন কবরে, ধর্ষক কেন বাহিরে ” , “We want justice ” ইত্যাদি স্লোগানে মেতে উঠেছিলো কিশোরগঞ্জ বাসী। তাদের দাবি ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির দাবি নিশ্চিত করা।
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে দেশব্যাপী ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন
-
জান্নাতুল রাফি প্রিমু , জেলা প্রতিনিধি - আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৬৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















