ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

ধনু নদী থেকে ৩ ভাসমান লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরিতে হাওরে মাছ শিকার করতে আসা লোকদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের তিনদিন পরও নদী থেকে ভাসমান তিন মাছ শিকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১০মার্চ, সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ধনু নদীর নাওটানা এলাকা থেকে এই মরদেহ তিনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত তিনজন মাছ শিকারী হলেন- কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (২৯), আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে শহীদ মিয়া (৫৫) ও মদন উপজেলার বাগজান গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রোকন মিয়া (৫২)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, শনিবার সকালে খালিয়াজুরী উপজেলার ইজারাকৃত কাঠালজান ও মরাগাঙ্গের মাছ লুট করার জন্য ধনু নদীর পাড়ে জমায়েত হয় বিভিন্ন জেলা ও উপজেলার শত শত মাছ শিকারী। এ সময় মাছ শিকারীরা রসূলপুর ফেরিঘাটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ালে কেউ কেউ সাতরে ধনু নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তখন থেকে কয়েকজন নিখোঁজ থাকার কথা তাদের পরিবারের সদস্যরা জানান। এরপর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ও তাদের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করে আসছিলেন। পরে আজ সোমবার বিকালে তাদের তিন জন মাছ শিকারীর মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন। এর আগে, শনিবারের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাছাড়া শতাধিক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

ধনু নদী থেকে ৩ ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫