গত ১০ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর, মজু চৌধুরী হাট রোড, ৪ নং ওয়ার্ডে বাসটার্মিনাল এলাকায় অক্ষয় ষ্টোর ও জামাল বেকারিতে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর কর্তৃক অভিযান পরচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অক্ষয় ষ্টোরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল শিশু খাদ্য,নকল চাষি ভাই চাউল,বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ,সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক জনাব আকাশ চন্দ্র সাহাকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা এবং জামাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসর্তকতার সহিত বেকারি পণ্য উৎপাদন করিয়া মানুষের স্বাস্থ্যহানী হইতে পারে এমন খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে বেকারির মালিক তোহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর ।
জনাব ডা.সুমধু চক্রবর্ত্তী, জেলা নিরাপদ খাদ্য অফিসার, লক্ষ্মীপুর সার্বিক সমন্বয়ে পরিচালিত উক্ত অভিযানে প্রসিকিউটর জনাব মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, লক্ষ্মীপুর পৌরসভা সহ জনাব তাজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক, লক্ষ্মীপুর সদর, জনাব রিয়াজ উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক, কমলনগর এবং লক্ষ্মীপুর সেনা ক্যম্পের একজন কর্মকর্তার নেতৃত্ব একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
এসময় অক্ষয় স্টোরে রক্ষিত সকল ভেজাল পণ্য জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবং মালিককে নিন্মমানের ভেজাল পণ্য মজুদ,সরবরাহ ও বিক্রি থেকে বিরতর থাকার নির্দেশ দেন। আর জামাল বেকারিকে এক সপ্তাহের মধ্যে বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার উৎপাদনে সময় বেধে দেন,এই সময়য়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা বলেন।
জনস্বার্থে এই ধরনের নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর 





















