ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

ঢাকা সাভারে পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, যুবক আটক

ঢাকা সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা এবং কন্টেন্ট ক্রিয়েটের জন্য মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টারদিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা হয়। সেখানে তিনি বিভিন্ন সময় মেয়ে শিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরণের পোশাক পরা উচিত, সে কথাও বলেছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। জেইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, এই যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। থাকেন সাভারে। রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজের মেয়েদের টিজ করেন, হেনস্তা করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

ঢাকা সাভারে পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, যুবক আটক

আপডেট সময় ১০:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫