ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বগুড়া গাবতলীতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

বগুড়া গাবতলীতে স্বামীর নির্যাতনের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায়, ৯ মার্চ দিবাগত রাত ১ টায় স্ত্রী শরীফা আকতার (২২) এর মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ স্বামী সাগর মিয়া (৩৫),-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

থানা সুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়ন গোয়াল পাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে সাগরের সাথে, মামলার বাদী একই ইউনিয়নের উজগ্রাম আকন্দ পাড়া গ্রামের মোঃ আব্দুল আজিজের ছোট বোন শরিফা আকতারের বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামী সাগর ও তার পরিবার যৌতুকের জন্য শরিফাকে বিভিন্নভাবে নির্যাতন ও চাপ দিতে থাকে। এনিয়ে গ্রাম্য শালিস বৈঠক হলেও তা স্বামী সাগর ও তার পরিবার মানেনি। যৌতুকের দাবী করে (৫ মার্চ) রাত ১০ টয় স্বামী সাগর শরীফা আকতারকে অমানুষিক নির্যাতন করে গুরুতর আহত করে । পর দিন (৬ মার্চ) বাদীর পিতা মাতা শরীফাকে আশংকাজনক অবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৫ দিন চিকিৎসাধিন থাকার পর (৯ মার্চ) শরীফা আকতারের মৃত্যু হয়। এঘটনায় পুলিশ স্বামী সাগর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বগুড়া গাবতলীতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

আপডেট সময় ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫