ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

চাঁদপুরে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মানববন্ধন

শিশু-নারী ধর্ষণ, খুন-নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শহরের শপথ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ১০ মার্চ, সোমবার, বিকাল ৫ টায়।

বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইয়াছিন, শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নূরে আলম নূর, ছাত্র ইউনিয়নের জেলা সদস্য আসমা আক্তার ও ফাতেমা আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পবন সরকার, নাট্যকর্মী মোখলেছুর রহমান।

সভায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। নারী ধর্ষন, নির্যাতন উল্লেখযোগ্যভাবে বেড়ে চলছে। আইনেই শাসন নেই বললেই চলে। মানুষ এখন নরপশু হয়ে গেছে। এদের হাত থেকে নিষ্পাপ শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। ক্রমাগত এসব ন্যাক্কারজনক ঘটনা বেড়ে ওঠার পেছনে মব জাস্টিস ও ধর্মীয় বক্তাদের নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যই দায়ী।

যারা আছিয়ার মতো নিষ্পাপ মেয়েদেরকে ধর্ষণ নির্যাতন করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

চাঁদপুরে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫