১০ মার্চ ২০২৫ খ্রি রোজ সোমবার নড়িয়া উপজেলা পরিষদ হল রুমে বেলা ১১.৩০ টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক,কলেজ ও মাদ্রাসা প্রধানদের নিয়ে নতুন যোগদান কৃত (০৪/০২/২০২৫ খ্রি) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর আহ্বানে শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক সহ শিক্ষা অফিসার জনাব কাজী ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফজলুল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শাহ ইকবাল মানসূর।শিক্ষক দের পক্ষ থেকে বক্তব্য রাখেন নড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাবিহা খানম,১২৭ বছরের প্রাচীন ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শেখ মোঃ নূরুল আমিন রতন এ ৮০ বছরের প্রাচীন ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়ার একমাত্র ফাজিল মাদ্রাসা মূলফতগন্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব বি এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে বলেন,সম্ভবত প্রধান শিক্ষকদের নিয়ে এ ধরণের মতবিনিময় সভা এই প্রথম। তিনি আরো বলেন,আপনারা হলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের লিডার। আর আপনার অধিনস্থ গণ হলেন ম্যানেজার।সুতরাং নেতার নেতৃত্ব গুণ না থাকলে একটি প্রতিষ্ঠান ভালো ভাবে চলতে পারে না।আর ভালো নেতৃত্ব গুণের কারণেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে সর্বোচ্চ সুনাম বয়ে আনে।আমি আশা করছি আপনাদের সকলের মধ্যে এই গুণটি রয়েছে। অতঃপর তিনি সকলকে তার আহ্বানে সাড়া দিয়ে মতবিনিময় সভায় আগমনের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
নতুন যোগদান কৃত নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
এম এ এইচ ইবনে জালাল নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ৬৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















