ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

পাটগ্রাম পৌরসভায় ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভে বন্ধ টিসিবি পন্য বিতরন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর সভায় আজ সোমবার ১০ মার্চ টিসিবির পন্য বিতরন করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। সরাসরি পৌর ভবনের সামনে গিয়ে টিসিবি সুবিধাভোগী প্রায় ৫ শতাধিক মানুষ বিক্ষোভ করতে থাকে। পরে যানাজায়, পাটগ্রাম পৌর সভার ৯ টি ওয়ার্ডে মোট টিসিবি সুবিধা ভোগী ছিল ৩৬৭১ জন কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১৪৫০ জন। নতুন ফ্যামিলি কার্ড ধারী ১৪৫০ জনের কাছে টিসিবি বিতরন করতে গেলে ফ্যামিলি কার্ড বঞ্চিতরা এসে বিক্ষোভ শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় টিসিবি পন্য বিতরন।

রিক্সা চালক করিম বলেন, আমি টিসিবি পন্য শুরু থেকেই পেয়ে আসছি তাহলে এখন কেন পাব না। চার দিন এসে ঘুরে গেছি কিন্তু ফ্যামিলি কার্ড পাইনি। কেন পাইনি তা তারা বলে না। আমি কার্ড পাইনি কিন্ত যারা সাবলম্বী তারা ঠিকেই পেয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন বলেন, পৌরসভায় এখনও আওয়ামী লীগের প্রেতাত্য বসে আছে। পৌর কর্মচারীদের আত্নীয় স্বজনরা ফ্যামিলি কার্ড পেলেও সাধারন মানুষ পাচ্ছে না।
পাটগ্রাম পৌর এলাকার আরিফ হোসেন বলেন আমি আমার ফ্যামিলি কার্ড না পেলেও পয়সা ওয়ালা ধনী ব্যক্তিরা ঠিকেই পেয়েছে। একই পরিবারে দু তিন জন পেলেও সাধারন মানুষ পায় নি। টিসিবির ফ্যামিলি কার্ড বঞ্চিতরা প্রায় ২ ঘন্টা বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে পৌর প্রসাশক জিল্লুর রহমান সহ পৌর কর্মচারীদের। পরে টিসিবি পন্য বিতরন বন্ধ ঘোষনা করা হলে বিক্ষুব্ধ জনতা চলে যায়।
এবিষয়ে পৌর কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। পৌর প্রশাসক জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

পাটগ্রাম পৌরসভায় ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভে বন্ধ টিসিবি পন্য বিতরন

আপডেট সময় ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫