ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পাথর নিক্ষেপ কর্মসূচির ডাক দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা
সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর প্রগতি সরণীর ভাটারা থানার সামনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সাথে কেন সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে না তা জানতে চান সরকার প্রশাসনের কাছে।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয় ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘হ্যাং দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার কেন শুরু হয় না এবং সরকার ধর্ষকদের শাস্তির ব্যবস্থা কেন করতে পারছে না, তা জানতে চান।
ধর্ষকের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থী ও সেখানকার আমজনতা এবং সরকার প্রশাসনকে জানান।
যতক্ষণ পর্যন্ত না, আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলছে চলবে।
কায়েস শেখ, ডিআইইউ প্রতিবেদক 























