ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদি হাসান সোহাগ বলেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে এই সকল ঘটনার দ্রুত বিচার করতে হবে।আমার বোন আছিয়া সহ যে সকল বোনদের প্রতি নির্যাতন ও নিপীড়ন ও ধর্ষণ করা হয়েছে সেই সকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

ববি শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কাইছার বলেন,” এই বৈশম্যহীন বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয় সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সদা জাগ্রত ছিলো, যতদিন পর্যন্ত এই নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। চলমান যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার চাই। ”

সমাবেশে উপস্থিতি হয়ে ববি উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, “বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণ , নিপীড়নের মত ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন , সকলের সহোযোগিতায় এটা সম্ভব। নারীদের প্রতি কোনো বৈষম্য থাকবে না। ধর্ষণের সাতে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫