হোমনা চৌরাস্তা সংলগ্ন হাবিদা বাড়ির শাহ আলম (৫০) স্ত্রী রেনু বেগম (৪০) কে এলো পা’থা’ড়ি কু’পি’য়ে নি’র্ম’ম’ভা’বে জ’খম করেন । জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যা থেকেই ঝগড়া চলে আসছিল। তাদের নিজ বাড়ি হোমনা কান্দা।
রেনু বেগমের অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
গতকাল রবিবার (০৯ মার্চ) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিট আহত রেনু বেগমকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান রেনু বেগমের শরীরে একাধিক ধারালো অ’স্ত্রে’র জ’খম রয়েছে। তার ঘাড়ের সম্পূর্ণ অংশ কে’টে ফেলা হয়েছে ৮ থেকে ১০ সেন্টিমিটার যার গ’ভীরতা ১ সেন্টিমিটার হবে ।
শরীরের পিঠে একাধিক জ’খম রয়েছে এবং বাম হাতের চারটি আঙ্গুলের রগ কে’টে ফেলা হয়েছে যার ফলে প্রচুর র’ক্ত’ক্ষ’র’ণ হচ্ছে। রোগীর অবস্থা আশঙ্কাজন হওয়ায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা রেফার করি।
এ খবর পেয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে দুটি টিম তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে ঘাতক শাহ আলমকে আ’ট’ক করে হোমনা থানা নিয়ে আসা হয়েছে।
এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে রয়েছে সেই সাথে পুলিশ ধারালো ছু’রি’টি ও উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার হোমনায় স্বামীর ছুরিকাঘাতে গুরুতর জখম স্ত্রী
-
সরদার নাছির আহমেদ - আপডেট সময় ১১:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ৬৬৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















