ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রুমানা রিয়াজ দায়িত্ব গ্রহণ করেছেন। গত বুধবার তিনি জেলা প্রশাসকের নিকট যোগদানপত্র দাখিল করেন এবং আজ রবিবার সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নেন। তিনি বর্তমান ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

রুমানা রিয়াজ ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তার কর্মজীবনের শুরু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে তিনি তিন বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। এরপর তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত থাকার পর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছু সময় দায়িত্ব পালন করেন।

নবাগত ইউএনও রুমানা রিয়াজ দায়িত্ব গ্রহণের পর বলেন,

“সকলের সহযোগিতায় পাঁচবিবিকে আরও সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”

রুমানা রিয়াজের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

আপডেট সময় ১০:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫