ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদন্ড

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদন্ড ।
বান্দরবানে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত। একই সাথে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডদেশ দেওয়া হয়।

আজ রবিবার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মো. রাশেদের সঙ্গে টেলিফোনে অচেনা এক নম্বরে পরিচয় হয় কিশোরীর। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ ফোনে কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। পরবর্তীতে তার বন্ধু ওমর ফারুক কাজীর বাড়িতে যাওয়ার কথা বলে গহীন জঙ্গল পথে ভাগ্যকুল এলাকায় নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে এবং মো. রাশেদ, মো. কায়ছার ও ওমর ফারুককে আটক করে থানায় হস্থান্তর করেন। কিশোরীকে ধর্ষণ মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা আদেশ দেন। মো. কায়ছারকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় ০৭:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫