ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

সুন্দরবন থেকে আহরণ করা ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ করেছে বনবিভাগ

রবিবার(৯ মার্চ) ভোরে সুন্দরবন-সংলগ্ন খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে এ পোনা জব্দ করা হয়।

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদে জেনেছিলাম, সুন্দরবন থেকে অসাধু জেলেরা অবৈধভাবে পারসে মাছের পোনা আহরণ করে লোকালয়ে ফিরেছে। এরপর কয়েকজন বনরক্ষীকে নিয়ে সুন্দরবনের আড়পাঙ্গাসী নদী ও কপোতাক্ষ নদের মাঝামাঝি এলাকায় আমরা ওত পেতে থাকি। আমরা ভোরের আবছা আলোয় দেখতে পাই, একটি ট্রলার খুব ধীর গতিতে কপোতাক্ষ নদ ধরে লোকালয়ের দিকে যাচ্ছে। আমরা টর্স লাইটের আলো ফেলতেই জেলেরা ট্রলারের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। আমরাও তাদের পিছু নেই। কিছুদূর গিয়ে জেলেরা ট্রলার ফেলে পালিয়ে যান।

আনোয়ার হোসেন আরও বলেন, জেলেদের দ্রুত গতির ট্রলারকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। তাদের ট্রলার তাড়িয়ে ধরতে ধরতেই মাছের পোনা গুলো মারা গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাঁদের ফেলে যাওয়া ট্রলার তল্লাশি করে ৩০ কেজি পারসে মাছের পোনা ও নিষিদ্ধ ঘন ফাঁসের জাল জব্দ করা হয়েছে।আদালতের নির্দেশে জব্দকৃত পারসে মাছের পোনাগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

সুন্দরবন থেকে আহরণ করা ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ করেছে বনবিভাগ

আপডেট সময় ০৬:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫