৫ ই আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন দিনের শুরুতে বাংলাদেশ। বাংলাদেশ হতে স্বৈরাচারী সরকার পতনের প্রায় সাত মাস হতে চলছে। আর এই সাত মাসে দেশের আইন শৃঙ্খলা এখনো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারেনি।আর এই সুযোগে বেড়ে চলেছে দেশে বিভিন্ন প্রান্তরে চাঁদাবাজি, খুন, রাহাজানি, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মের। টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ী এলাকায় গত ০৫/০৩/২০২৫ ইং সকাল অনুমান ৮:০০ ঘটিকায় এমন এক চাঁদাবাজির ঘটনা ঘটে। উল্লেখিত দিনে মেক্সটোন ইন্টারন্যাশনাল এর ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ী এলাকার নিটল মটরস লিঃ এর কিছু ক্রয় কৃত স্ক্রাপ মালামাল আনার জন্য নিটল মটরস এর সার্ভিসিং সেন্টারে কোম্পানীর অন্যান্য লোকজন সহ গেলে সেখানে মোঃ মোশারফ নামের এক ব্যক্তি এক দেড়শো লোকজন নিয়ে নিটল মটরস হতে ক্রয় কৃত মালামাল নিতে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। চাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মো: মোশারফ এর নেতৃত্বে চাঁদাবাজ দল রফিকুল ইসলাম সহ কোম্পানির লোকজনকে মারধর করে এবং মালামাল আটকে রাখে। অভিযোগ সুত্রে জানা যায়,এই মোশারফ ক্ষনে ক্ষনে গিরগিটির মত রঙ পাল্টায়কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো বামপন্থী।আওয়ামী লীগ সরকারের আমলে সে লীগের সাথে তাল মিলিয়ে থাকত আর এখন বিএনপির ছত্রছায়ায় এলাকায় দখল চাঁদাবাজী করে আসছে। ঘটনার পক্ষান্তরে রফিকুল ইসলাম বাদী হয়ে অফিসার ইনচার্জ টঙ্গী পশ্চিম থানা বরাবর একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 





















