ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

দোয়ারাবাজারে অব: সেনা সদস্যের ওপর হামলার বিচারের দাবি

দোয়ারাবাজারে প্রতিপক্ষের মারধর ও হামলার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দেলোয়ার হোসেন নামের এক অবসর প্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।

রোববার দুপুরে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে দেলোয়ার হোসেন বলেছেন, বোগলাবাজার গ্রামের হালিম উদ্দিনের পুত্র শহিদ মিয়া এলাকার একজন চিহ্নিত দাঙ্গাবাজ। সে ও তার পরিবারের লোকজন সবসময় নিরীহ মানুষদের পেছনে লেগে থাকে এবং অন্যায় ভাবে প্রভাব প্রতিপত্তি দেখায়।

তিনি বলেন, সম্প্রতি শহিদ মিয়া তার হালচাষের ট্রাক্টর প্রতিনিয়ত আমাদের ফলন্ত গম ও সরিষা খেতের ওপর দিয়ে আনা নেওয়া করে এবং এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সাধিত হয়। এই ঘটনায় প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লাঠিয়ালরা আমাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে
আহত হন দেলোয়ার হোসেন (৫৫) হালিমা বেগম (৫০), আব্দুল আহাদ (২০), আকাশ মিয়া (২৫), সাগর মিয়া (৩০) প্রমুখ।
এখনো আমাদের অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারধর ও হামলার বিচার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

অব: সেনাসদস্য দেলোয়ার হোসেন হামলাকারী শহিদ মিয়া ও তার পরিবারের লাঠিয়ালদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে আইনী প্রক্রিয়ায় তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, বিষয়টি তদন্তাধীন আছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

দোয়ারাবাজারে অব: সেনা সদস্যের ওপর হামলার বিচারের দাবি

আপডেট সময় ০৪:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫