ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ

লালমনিরহাটে সম্প্রতি এক সপ্তাহে তিনজন সাংবাদিকের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুর ১২ টায় জেলা শহরের মিশনমোড় চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন জেলার সকল সংবাদকর্মীরা।

লালমনিরহাট জেলার সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা যখন দুর্নীতি, অবৈধ বালু উত্তোলন বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান, তখনই তাদের ওপর হামলা চালানো হয় কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া, পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়ার ঘটনাও ঘটছে। প্রশাসনের তরফ থেকে অনেক সময় এগুলো উদ্ধার করা হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বক্তারা আরও বলেন, “আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল তাদের ওপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন।

বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় ০৪:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫